1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

দেশে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ পাঠক

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের গণটিকাদান কর্মসূচি আজ সকাল থেকে শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে টিকা নিতে দীর্ঘ সারি দেখা গেছে।
এর আগে রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক ৭ সেপ্টেম্বর থেকে এ টিকাদানের কথা জানিয়েছিলেন।
তিনি বলেন, গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে।
ডা. শামসুল হক জানান, একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অনেকখানি কমেছে।
তিনি বলেন, যেভাবে সংক্রমণের রাশ টেনে ধরা হয়েছে, সেটি যদি অব্যাহত থাকে তাহলে আশা করতে পারি সেপ্টেম্বরের রোগীর সংখ্যা কমে আসবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD