1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

একযুগ পর সালমা-নোলক একসাথে

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ পাঠক

প্রায় ১৩ বছর পর ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও সালমা গান গাইলেন একসাথে। গানের শিরোনাম ‘ও দুলাভাই।’ গানটি ডিঅ্যান্ডএম এন্টারটেইনমেন্ট নামের চ্যানেলে আগামী ১৫ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান। সুর ও সঙ্গীত পরিচালনায় রোহান রাজ। গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গানটি মগবাজারের একটি স্টুডিওতে রেকর্ড হয়।

এর আগে নোলক ও সালমা ২০০৮ সালে মাটির তারা নামের একটি অ্যালবামে গান করেছিলেন। দীর্ঘ ১৩ বছর পর এক সাথে গান গেয়ে দুজনই উচ্ছ্বাস প্রকাশ করেন। সালমা বলেন, এই গানে আমার দুলাভাই হিসেব নোলক বাবু গান গেয়েছেন। আমি তার শালী হিসেবে গান গেয়েছি। আসলে নোলক ভাই আমার ভাই। অনেকদিন পর একসাথে গান গাইতে পেরে ভালো লাগছে।
নোলক বাবু বলেন, ‘আমারও খুব ভালো লাগছে। ১৩ বছর পর অবার অমারা একসাথে গান গাইতে পারলাম। আশা করি গানটি সবার ভাল লাগবে।’

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD