রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে র্যামপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-২)। এসময় জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ও একজনকে আটক করেছে র্যালব।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যা ব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে র্যাকবের ডগ স্কোয়াড, বোম ডিসপোজ ইউনিট ও ফরেনসিক টিম বসিলার চার তলা ওই ভবনটিতে প্রবেশ করে। এরপর ডগ স্কোয়াড দিয়ে ঘিরে রাখা চারতলা ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালানো হয়। দ্বিতীয় তলায় বিছানার ভেতর লুকিয়ে রাখা একটি অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে বুধবার মধ্যরাতে জঙ্গি উপস্থিতি রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বসিলার ওই বাড়িটি চারপার থেকে ঘিরে ফেলে র্যােব। এরপর ভোর পর্যন্ত বাড়িটির আশপাশ থেকে ধীরে ধীরে অন্য বাসিন্দাদের সরানো হয়, জঙ্গিরা তখনই র্যারবের অবস্থান টের পেয়ে যায়।
অভিযান চলাকালে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বাড়িটির ভেতর থেকে হেলমেট পরা অবস্থায় এক জঙ্গিকে আটকের পর বের করে এনেছে র্যাড়ব। আটককৃত ব্যক্তির নাম উজ্জল মাস্টার।
অভিযান ঘিরে ওই বাড়ির আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে র্যা ব। যান চলাচল বন্ধ করে এবং এলাকাবাসীকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। জঙ্গি আস্তানা দেখতে আসা উৎসুক জনতাকে ফিরিয়ে দেয়া হচ্ছে। র্যাাবের অন্তত শতাধিক সদস্য অভিযানে অংশ নিয়েছে। বাড়িটির চারপাশ ঘিরে রাখা হয়েছে।
র্যা বের আশঙ্কা, বাড়িটির ভেতরে জঙ্গি আস্তানায় একাধিক জঙ্গি থাকতে পারে। র্যাকব জানিয়েছে, তারা সবাইকে জীবিত আটকের চেষ্টা করছে। তবে আস্তানায় ঠিক কতজন জঙ্গি থাকতে পারে, ঘটনাস্থলে উপস্থিত র্যা ব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।