1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

মিডিয়াকে বিদায় জানিয়ে ধর্মের পথে মৌরি সেলিম

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২২ পাঠক

ধর্মে-কর্মে মনোযোগ দেওয়ার জন্য অভিনয়শিল্পী মৌরি সেলিম অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি মিডিয়াতে কাজ করবেন না। পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন এবং ধর্মে-কর্মে মনোযোগ দেবেন।

এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মৌরি লেখেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সব সময় সুস্থ থাকি, ভালো থাকি!’
মৌরি বলেন, আমার পরিবার খুবই ধার্মিক। তার পরও পরিবারের অমতে মিডিয়ায় কাজ করেছি। তখন পরিবারের শর্ত ছিল শুটিংয়ে পরিবারের কেউ সঙ্গে থাকবেন। পরে তারা দেখেছেন মিডিয়াকে বাইরে থেকে যেভাবে ভাবা হয় ভেতরে তেমন নয়। এখানে কাজের সুন্দর পরিবেশ। তাই পরে আর বাধা দেননি। কিন্তু মিডিয়ার সাম্প্রতিক ঘটনায় আবার পরিবার খুবই বিব্রত হচ্ছে। তাই তারা কাজ করতে না করছে। আমিও তাদের সঙ্গে একমত হয়েছি। অনেক কাজ করেছি। মিডিয়ায় আর কাজ না করলেও চলবে।’
মৌরি সেলিম বলেন, আমি শুরু থেকেই বলে আসছি, শখ থেকে অভিনয়ে এসেছি। যতটা প্রত্যাশা করেছিলাম তার ছেয়ে অনেক বেশি পেয়েছি আমি। এ জন্য মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়ার সহকর্মীদের প্রতিও অনেক কৃতজ্ঞ। তাদের সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাস।
মিডিয়া ছাড়লেও মিডিয়ার মানুষের প্রতি তার ভালোবাসা থাকবে বলে জানালেন তিনি। সেই সঙ্গে জানালেন, পারিবারিক বায়িং ব্যবসা তাদের। এটা দেখার পাশাপাশি নিজেও একটা অনলাইন ব্যবসা দাঁড় করাবেন। মৌরি সেলিম সর্বশেষ আবু হায়াত মাহমুদের ‘১০০ তে একশো’ ধারাবাহিক নাটকে কাজ করেছিলেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD