1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

নড়াইলে কাঁচা সড়কে ধানের চারা রোপন করে প্রতিবাদ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৫ পাঠক

মাত্র এক কিলোমিটার রাস্তা দীর্ঘকাল ধরেও ইটের সলিং বা পাঁকা করতে করতে পারেনি এলাকাবাসী। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে বার বার গিয়েও কোনো কাজ হয়নি। নিরুপায় হয়ে ভুক্তভোগী এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপন ও মানববন্ধনের মাধ্যমে জানিয়েছেন প্রতিবাদ।

নড়াইল শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে আউড়িয়া ইউনিয়নের নাকসী গ্রামের এই সড়কটি বেশ গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে স্থানীয় শতাধিক পরিবারের সদস্যরা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। এছাড়া মাঠ থেকে ধান, পাট সহ ফসলাদি বাড়িতে আনেন। কিন্তু বর্ষাকালে হাটু সমান কাঁদা হওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের।
সড়ক পাকা করণের দাবিতে শনিবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-পুরুষ, শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় প্রতিবাদ স্বরুপ সড়কটিতে ধানের চারা রোপন করে দেয় এলাকাবাসী।

ভুক্তভোগী  নাকসী গ্রামের রবিউল ইসলাম, চুন্নু মৃধা, আলামিন মৃধা জানিয়েছেন, এই এলাকার আশে পাশের রাস্তাগুলো পাকা হলেও মাত্র এক কিলোমিটার রাস্তা কাঁচা থাকায় গ্রামবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শতাধিক পরিবারের কৃষিপণ্য আনা-নেয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অসুস্থ রোগীদের হাসপাতালে যাতায়াত ছাড়াও নিত্যদিনের চলাফেরায় চরম কষ্ট হচ্ছে। বর্ষাকাল ছাড়াও অন্য সময়ে একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পায়ে হেটেও যাতায়াত করা যায় না। গরু বা ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন এই কাঁদা রাস্তায় চলাচল করতে পারে না।
নাদিরা বেগম, হুরি বেগমসহ ভুক্তভোগীরা জানিয়েছেন, দীর্ঘ ৪০ বছর ধরে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে অনেক চেষ্টা করেও নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের নাকসী গ্রামের মাত্র এক কিলোমিটার রাস্তা পাকা করণের দাবিপূরণ হয়নি। তাই কাঁদা রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী গ্রামবাসী রাস্তাটি দ্রুত পাকা করণের দাবি জানিয়েছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD