1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

পাথরবাহী ট্রাকচাপায় অটোচালকসহ নিহত ৩

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮১ পাঠক

কুমিল্লার বুড়িচং উপজেলায় পাথরবাহী ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বুড়িচং উপজেলার ডাকালাপাড়া গ্রামের অটোরিকশাচালক ইসমাইল হোসেন সাগর (২৮), অটোরিকশাযাত্রী হবিগঞ্জ জেলার জুড়ি উপজেলার সাহাপুর এলাকার আব্দুল আহাদ (৪০)। নিহত অপর যাত্রীর পরিচয় জানা যায়নি।
এদিকে এ দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা খানেক ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লামুখী পাথরবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুই যাত্রীর মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD