1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ফেনীতে ভিমরুলের কামড়ে শিশুর মূত্যু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ পাঠক

ফেনী সদর উপজেলার পাচঁগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুর গ্রামে রোববার বিকেলে ভিমরুলের কামড়ে সাজ্জাদ আলী (৬) নামে এক শিশুর মূত্যু হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, বিকেল সাড়ে ৩ টার দিকে দক্ষিণ কাশিমপুর গ্রামের চাঁন মিয়া হাজী বাড়ির সিএনজি  অটোরিকশা চালক কামরুল ইসলামের ছোট ছেলে সাজ্জাদ আলী (৬) ও তার কয়েকজন সহপাঠীসহ পাশ্ববর্তী কবরস্থানে একটি ভিমরুলের বাসায় ঢিল মারে।
এ সময় অন্য সহপাঠীরা দৌড়ে পালিয়ে গেলেও অবুঝ শিশু সাজ্জাদ দৌড়াতে না পারায়  অনেকগুলো ভিমরুল এসে সাজ্জাদের পুরো শরীরে হুল ফোঁটায়। গুরুতর আহত হলে তার চিৎকারে বাড়ির  পাশের লোকজন এগিয়ে এসে সাজ্জাদকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
ওখানে সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ মূত্যুবরন করে। অবুঝ শিশুর মূত্যুতে মা-বাবা শোকে বাকরুদ্ধ। ওই রাতে পারিবারিক কবরস্থানে শিশু সাজ্জাদের লাশ দাফন করা হয়।
পাচঁগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক ভিমরুলের হুল ফোঁটানোয় এক শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD