1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সামেক করোনা ওয়ার্ডে তিনজনের মৃত্যু, শনাক্ত ৩.২৫

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৯ পাঠক

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় ১১ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৬৪ জন।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের মৃত সবুর আলী গাজীর ছেলে মোঃ মালেক গাজী (৫১), কলারোয়া উপজেলার আইচপাড়া গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে আবদুর রাজ্জাক (৬৫) ও তালা উপজেলার সুজনসাহা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে কাওছার আলী (৪৫)।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে গত ৩ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ সেপ্টেম্বর বেলা সোয়া ৩টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD