1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ছিনতাইকারীকে ধাওয়া, ছুরিকাঘাতে দিনমজুর নিহত

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ পাঠক

রাজধানীর পুরান ঢাকা মিটফোর্ড হাসপাতালের পাশে বেড়িবাঁধ বালুরঘাট এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া করতে যাওয়ায় ছুরিকাঘাতে আলমগীর বেপারী (৪২) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টায় এ ঘটনায় আহত হয়েছেন আনোয়ার হোসেন (৩৮) নামের অপর এক দিনমজুর।
হাসপাতালে নিয়ে আসা নিহতের ছোট ভাই শাহ আলম বেপারী জানান, বড় ভাই আলমগীর পেশায় দিনমজুর।
মৃত আলমগীর শরীয়তপুর জেলার পালং উপজেলার বিনোদপুর গ্রামের মৃত আবু হাসেম বেপারীর ছেলে।
বর্তমানে ঢাকার জিনজিরা এলাকায় থাকতেন।
বালুরঘাট এলাকায় ভোরে ট্রাক থেকে ভাঙারি মালামাল নামাতে থাকেন আলমগীর ও আনোয়ার হোসেন‌। বালুরঘাট বেড়িবাঁধ এলাকায় একব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়লে বাঁচাও বাঁচাও বলে তাদেরকে ডাকতে থাকে।
তখন তারা দুইজন দৌড়ে ছিনতাইকারীদের ধাওয়া করতে গেলে সেখানে নৌকাযোগে ছিনতাইকারীরা পালাতে থাকে। আলমগীর ও আনোয়ার অপর একটি নৌকাযোগে বুড়িগঙ্গা নদীর পাড়ে নৌকাযোগে ছিনতাইকারীদের ধাওয়া করতে থাকে।
অপর নৌকায় ৪/৫ জন ছিনতাইকারী মধ্যে কয়েক জন পানিতে ঝাঁপিয়ে পড়ে। নৌকায় থাকা আরও দুই ছিনতাইকারী তাদের নৌকায় দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এতে আলমগীর পাঁজরের ও ঘাড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় এবং আনোয়ারের বাম পায়ে ছুরিকাঘাতে আহত হন। পরে দুজনকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে  কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD