1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ভোরে ঘুম থেকে ওঠার ৫ সুফল

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ পাঠক

বিখ্যাত মনীষী ব্রেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলতেন, ভোরের মুখে সোনা রং থাকে। আবার ইংরেজিতে একটা প্রবাদ আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। এছাড়া গবেষণায় দেখা গেছে, যখন কোনো ব্যক্তি ভোরে ওঠেন, তখন অন্যদের তুলনায় তিনি বেশি সক্রিয় থাকেন, কাজে সময় নেন কম। কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে অধিক পারদর্শী হন। সব থেকে বড় সত্যি হল সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে। যারা সকালে ঘুম থেকে ওঠেন, তারাই কেবল জানেন এর উপকারিতা।

সকালে ঘুম থেকে ওঠার সুফল জেনে নিই-
অধিক কাজের সুযোগ:
সকালে উঠার বড় দিক হল কর্মঘণ্টা বেশি পাওয়া। এতে করে কাজের গতি বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, যখন কোনো ব্যক্তি ভোরে ওঠেন, তখন অন্যদের তুলনায় তিনি বেশি সক্রিয় থাবেন, কাজে সময় নেন কম। কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে অধিক পারদর্শী হন।
মানসিক সুস্থতাঃ
মানসিক চাপ থেকে মুক্ত মেলবে সকালে ওঠার আরেকটি গুরুত্বপূর্ণ সুফল। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠা মানে, দিনটি ইতিবাচক বার্তা দিয়ে দিন শুরু করা যা দিনভর এই ইতিবাচক মনোভাব চলতে থাকে।
ঘুম ভালো হয়ঃ
কেউ যদি সকাল সকাল ঘুম থেকে ওঠে তার মানে ওই ব্যক্তি সকাল সকাল ঘুমাতে যাবে। অনিয়মিতভাবে সকালে ওঠার চেয়ে রোজ সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠা সবচেয়ে সুবিধা। এতে ঘুম ভালো হয়। প্রথম প্রথম হয়তো খানিকটা অসুবিধা হলেও অভ্যাস হয়ে গেলে দেহঘড়ি ঘুমের নতুন সময় ও সকালে ওঠার বিষয়টি মানিয়ে নেবে।
পরীক্ষার ফল ভালো হয়ঃ
গবেষণায় দেখেছেন, যারা সকাল করে ঘুম থেকে ওঠে, তারা দেরিতে ঘুম থেকে ওঠা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফল করে। ঘুমের মান ভালো হওয়া ও কাজের উৎপাদনশীলতার সঙ্গেও একে যুক্ত করা যায়।
জীবন সুখের হয়ঃ
সকালে ঘুম থেকে উঠলে জীবনে ইতিবাচক দিক বাড়ে এবং জীবন সুখের হয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যাদের ভোরে ঘুম ভাঙে, তারা বেশি সুখী হন। এই সুখ স্বল্পমেয়াদি নয়, বরং সারাটা জীবন ধরেই সুখ ছুঁয়ে যায়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD