1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

বিশেষ ক্যাম্পেইনের টিকা পাবেন যারা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪১ পাঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে করোনাভাইরাসের ৭৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে। ২৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা এই টিকা পাবেন। তবে এ জন্য তাদের আগে নিবন্ধন করা থাকতে হবে এবং মোবাইলে এসএমএস পেতে হবে।

টিকা দেওয়ার ক্ষেত্রে চল্লিশোর্ধ্ব, নারী, প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।  আর স্তন্যদানকারী মা ও অন্তঃসত্ত্বা নারীরা এই টিকার আওতায় আসবেন না।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এসব তথ্য জানান। অধিদপ্তরের ফেসবুক পেজে তার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিশেষ ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজের টিকা দেওয়া হবে। কাল যারা প্রথম ডোজ নেবেন, তাদের ২৮ অক্টোবর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য সবাইকে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, কাল বিশেষ ক্যাম্পেইনে প্রতিটি ইউনিয়ন পরিষদের যেকোনো একটি ওয়ার্ডে একটি কেন্দ্র থাকবে। পৌরসভায় প্রতিটি ওয়ার্ডে একটি করে এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে তিনটি করে বুথে টিকা দেওয়া হবে। স্থানীয়ভাবে বুথ কমানো–বাড়ানো যাবে।
সকাল নয়টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো, কাল এক দিনে প্রতিটি ইউনিয়নে দেড় হাজারের বেশি, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫০০ বা এর বেশি এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ১ হাজার বা এর বেশি টিকা দেওয়া।
এ ছাড়া নিয়মিত যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সেগুলোর কার্যক্রমও অব্যাহত থাকবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD