1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

তন্ত্র-মন্ত্র’ থেকে বাঁচার উপায় জানাচ্ছেন সুদীপা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৮ পাঠক

শুধু শাড়ি কেন! সঙ্গে রয়েছে ডোকরার নতুন কিছু সম্ভার। আর সেটাই এবার সামাজিক মাধ্যমে সকলের সামনে নিয়ে এলেন সঞ্চালিকা…

সম্প্রতি, কলকাতায় নিজের বুটিক খুলেছেন ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় ফেসবুকেই নিজের বুটিক কালেকশনের বিভিন্ন শাড়ি তুলে ধরতে দেখা যাচ্ছে সুদীপাকে। তবে শুধু শাড়ি কেন! সঙ্গে রয়েছে ডোকরার নতুন কিছু সম্ভার। আর সেটাই এবার সামাজিক মাধ্যমে সকলের সামনে নিয়ে এলেন সঞ্চালিকা, অভিনেত্রী।
সুদীপা চট্টোপাধ্যায়-এর ডোকপিস সম্ভারের বিশেষত্ব হল এগুলো তার পরিচালক স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ডিজাইন করা। যার মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। সেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের পারিবারিক কিছু বিশ্বাস।
ডোকপিস বিভিন্ন সম্ভারের ছবি পোস্ট করে সুদীপা লেখেন, ”Sudipa Chatterjee store’e এলে- Agnidev Chatterjee’er নিজের হাতে ডিজাইন করা,নতুন নতুন ডোকরার collections.
পূজায় এবার মা দুর্গাকে ঘরে নিয়ে যান। ঘর আলো করে থাকবেন। সব বিপদ-আপদে, আপনার পরিবারের রক্ষা করবেন,ও আগলে রাখবেন। আর দশানন রারণ- আপনার বাড়িতেই দশদিক থেকে আগলে রাখবেন। গুপ্তশত্রু, জ্ঞাতিশত্রু, কোনোরকম চক্রান্ত, তন্ত্র-মন্ত্র, কোনোটাই কাজে লাগবে না, যদি এই মুর্তি- প্রবেশদ্বারের একদম মুখোমুখি রাখা যায়। যাতে যেই আপনার বাড়িতে ঢুকুন- প্রথমেই যেন এই রাবনে নজর যায়। ব্যাস! তাতেই কেল্লাফতে।
আর এই মুর্ত্তিটির speciality হলো- এটির পেছনেও একটি মুখ আছে, যা আপনাকে গোপন শত্রুর হাত থেকে বাঁচাবে, বলে আমাদের বিশ্বাস। এছাড়া পাবেন- রামসীতা, গনেশ, শিব, মা কালী, পুরীর গোপাল ও আরও অনেক কিছু। বিশ্বাসে মিলায় বস্তু,তর্কে বহুদুর- এই কথা মাথায় রেখেই,ছবিগুলো শেয়ার করলাম। যার ভালো লাগবে, দেখবেন।’
প্রসঙ্গত, প্রত্যেক বছরই সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে ঘটা করে দুর্গাপূজা হয়। যেখানে থাকেন টলিপাড়ার বহু তারকা। যদিও গতবছর কোভিড পরিস্থিতিতে শুধুমাত্র চট্টোপাধ্যায় বাড়ির সদস্যরা। এবারও রথের দিন সুদীপা ও অগ্নিদেবের বাড়ির পূজার কাঠামো পূজা হয়েছে। যে ছবি ও ভিডিও উঠে এসেছিল সঞ্চালিকার ফেসবুকে। এবারও বাড়ির পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD