1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

রাজস্থানে রণবীরের ব্যয়বহুল জন্মদিন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ পাঠক

সোমবার নিজের ৩৯ তম জন্মদিন সেনিব্রেট করতে প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে যোধপুর পাড়ি দিয়েছিলেন রণবীর কাপুর। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দুজনের একটি ছবি পোস্ট করে রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান আলিয়া। ছবিতে দেখা যাচ্ছে রাজস্থানের পাহাড় ঘেরা কোনো এক জায়গায় একসঙ্গে সূর্যাস্ত দেখছে এই লাভ কাপল।

রণবীর আলিয়া বলে কথা, তাই পাপারাৎজিদের থেকে লুকিয়ে থাকা প্রায় অসম্ভব। একান্তে সময় কাটানোর মুহূর্তে ক্যামেরাবন্দি হন তাঁরা। স্বভাবতই ভাইরাল হয়ে যায় তাদের ছবি।
রাজস্থানের জাওয়াই বলে একটি জায়গায় ছিলেন তারা। এটি জঙ্গলের মধ্যে একটি গ্রাম। সেখান থেকে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন দুজনে।
তবে এদিন ভাইরাল হয়ে যায় সেই হোটেল যেখানে দুদিন একসঙ্গে কাটালেন আলিয়া রণবীর। এটি আসলে একটি ক্যাম্প। সুজান জাওয়াই ক্যাম্প ছিলেন তারা। গ্রানাইট পাথরের পাহাড়ে মাঝে তৈরি এই ক্যাম্প।
ঘন জঙ্গলের মাঝে এই ক্যাম্প, যেখানে মানুষ আর চিতাবাঘের সহাবস্থান। কিন্তু নেটিজেনদের চমকে দিয়েছে সেই ক্যাম্পের এক রাতের ভাড়া। জানা যাচ্ছে ঐ ক্যাম্পের বিলাসবহুল সুইট যেখানে রণবীর আলিয়া ছিলেন তার ভাড়া প্রতি রাত পিছু ৯১ হাজার ভারতীয় মুদ্রা।
বুধবার যোধপুর থেকে ফেরেন তারা। তারই মাঝে যোধপুর বিমানবন্দরে ফ্যানেদের মাঝে পড়েন এই তারকা কাপল। রণবীর আলিয়ার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় বিমানবন্দরে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD