1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

গুজব, অসত্য সংবাদ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের সুপারিশ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৭০ পাঠক

গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সংসদে ভবনে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে এই সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, কাজী কেরামত আলী, বেগম সিমিন হোসেন (রিমি) ও মোহাম্মদ এবাদুল করিম সভায় অংশগ্রহণ করেন।
এ ছাড়াও সভায় বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে মানসম্মত অনুষ্ঠান তৈরি এবং দর্শক-শ্রোতাদের ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD