করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৫৫ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন।
এর আগে শুক্রবার সারা দেশে মারা যান ২১ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৮৪৭ জনের দেহে।
গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার তিন দশমিক ৪১ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।
করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত হিসেবে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে বিশ্বব্যাপী করোনার তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮ হাজার ৭ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৮০০ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৫ হাজার ৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৩৯ হাজার ৬৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ১৭ লাখ ৯০ হাজার ৫৭১ জন।