1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কুষ্টিয়ায় দুটি মন্দিরের প্রতিমা ভাঙচুর

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২১২ পাঠক

কুষ্টিয়ার মিরপুরে এবং খোকসার পৃথক দুটি মন্দিরে নির্মানাধীন প্রতিমা ভাংচুরের খবর পাওয়া গেছে। রোববার সকালে প্রতিমা ভাংচুরের বিষয়টি মন্দির কমিটির লোকজন দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জেলা পূজা উৎযাপন পরিষদের সাংগাঠনিক সম্পাদক তুহিন চাকী জানান,শনিবার রাত ২টা পর্যন্ত প্রতিমা তৈরীর কাজ করে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দির একটি মন্দিরে। কারিগররা বাড়িতে চলে গেলে আবার সকালে এসে কাজ করতে গিয়ে দেখে দূর্গা,লক্ষি, অসুরের প্রতিমার কিছু অংশ ভাংচুর করা হয়েছে। এছাড়া খোকসা উপজেলার আজলই মন্দিরে নির্মানাধীন প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, প্রতীমা ভাংচুরের এই ঘৃণ্য কাজের  সাথে যারা জড়িত,তারা মূলত স্থানীয়দের মধ্যে বিদ্যমান সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বিনষ্টের চেষ্টায় লিপ্ত হয়েছে।  তাদের দ্রুত আইনের আওতায় নেয়ার দাবি জানাচ্ছি। ইতিপূর্বে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া আইকা যুবসংঘের ব্যানারে  নির্মাণাধীন বেশ কয়েকটি প্রতীমা ভাংচুর করে দুর্বৃত্তরা।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান,খবর পেয়ে আমরা পূজা মন্দিরটি পরিদর্শন করেছি। ইতিমধ্যে এ ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের জন্য চেষ্টা অব্যহত রয়েছে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD