1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ময়মনসিংহ মেডিকেলে আরও ৮ মৃত্যু

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১৯৫ পাঠক

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।

সোমবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদর উপজেলার আবুল কাশেম ভূঁইয়া (৮২), তারাকান্দার কল্পনা (৩৫), হালিম (৪৫), ধোবাউড়ার তামান্না (২৫), হালুয়াঘাটের মাহবুব আলম (৬২), ভালুকার সুলতান আহমেদ (৭০), জামালপুর ইসলামপুরের মেশু মিস্ত্রি (৬৫)। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রহিমা খাতুন (৬৬)।
তিনি আরও জানান, আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত একদিনে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩০৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আটজন।
শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD