1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সেমি-ফাইনালে চোখ রেখে বিশ্বকাপে নিউ জিল্যান্ড

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২১১ পাঠক

গত জুনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা ঘরে তোলে নিউ জিল্যান্ড। তাদের সামনে সুযোগ রয়েছে একই বছর আরেকটি বৈশ্বিক আসরের সেরা হওয়ার। তবে স্টেড জানালেন, নিজেদের লক্ষ্য থেকে সরছেন না তারা। আপাতত খেলতে চান সেমি-ফাইনাল।

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্রামে থাকা স্টেড দলের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে আমিরাতে পৌঁছেছেন। সেখানেই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন নিজেদের পরিকল্পনা।

“প্রতিটা টুর্নামেন্টেই সবাই উচ্চাশা নিয়ে যায়, জেতার আশা করে এবং লক্ষ্য অর্জনের জন্য নিজেকে একটি অবস্থায় তুলে ধরে। আমাদের প্রথম লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। তবে মূল লক্ষ্য সেমি-ফাইনালে পৌঁছানো। আর যদি ওই পর্যায়ে যেতে পারি, তখন জানব শিরোপা থেকে কেবল দুই জয় দূরে আমরা।”

বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নেওয়া নিউ জিল্যান্ড আছে গ্রুপ-২ এ। তাদের সঙ্গী ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। প্রাথমিক পর্ব উতরে যাবে আরও দুই দল।

স্টেড মনে করেন, এবারের আসরের শিরোপা জেতার দাবিদার ছয়-সাতটি দল।

“আমরা কঠিন একটি গ্রুপে আছি। আমি সত্যিই মনে করি, ছয়-সাতটি দল আছে যারা এই টুর্নামেন্ট জিততে পারে। আর এটা বিশ্ব ক্রিকেটের জন্যও ভালো।”

আগামী ১৭ অক্টোবর ওমানে প্রাথমিক পর্ব দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মূল পর্বের লড়াই। ১৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই আসরের।

নিউ জিল্যান্ডের প্রথম ম্যাচ ২৬ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD