1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

শ্রী সাইনি হলেন ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২১৮ পাঠক

শূন্য থেকেই শুরু করেছিলেন শ্রী সাইনি। অপরিসীম অধ্যবসায় জেদ ও সঙ্কল্পের কারণেই শূন্যতা থেকে ক্রমশ উপরে উঠেছেন তিনি। জয় করে নিয়েছেন এ বছরের ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ র শিরোপা।

দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত  আমেরিকান নাগরিক হিসেবে কেউ প্রথম এই ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ খেতাব জয় করলেন। ছোটবেলায় শ্রী সাইনি একটি পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন। এর কারণে ১২ বছর বয়স থেকেই পাকাপাকি ভাবে পেসমেকার বসে তার হৃদযন্ত্রে। শুধু তাই নয়, সেই দুর্ঘটনায় সমস্ত মুখ পুড়ে গিয়েছিলো তার। সেখান থেকে একটু একটু করে নিজেকে গড়ে তুলেছেন তিনি। তাই তার লড়াইটা ছিলো কঠিনতর।
লস অ্যাঞ্জেলসে ডায়ানা হেডেন শ্রীর মাথায় এই শিরোপা পরিয়ে দেয়। শ্রীর কাছে এই যশ-খ্যাতি স্বপ্নের মতোই। শ্রী সাইনি জানিয়েছেন, তিনি দারুণ খুশি! আবার ভয়ও করেছে। এ সব কিছুই তার মা-বাবার জন্য সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন। বিশেষ করে মায়ের কথা বলেন তিনি। এই খেতাব পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানিয়েছেন।
ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন শ্রী সাইনি। তিনিই এশিয়ার প্রথম ব্যক্তি যিনি এই খেতাব পেলেন। এই সাফল্যের জন্য মা-বাবার পাশাপাশি ঈশ্বরকেও ধন্যবাদ জানিয়েছেন শ্রী।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD