1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

যমুনায় মা ইলিশ ধরায় দুজেলেকে জরিমানা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ১৭৯ পাঠক

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সালাম মিয়া (৪০) ও মো. শামীম (৪২) নামের দুই জেলে পাঁচশ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে সাইদুল ইসলাম (৪০) নামের একজনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত সালাম মিয়া উপজেলার চরবিহারী গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও মো. শামীম ডিগ্রী চরের শুকুরের ছেলে এবং সাইদুল ইসলাম গাবসারা গ্রামের চান মিয়ার ছেলে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান বলেন, মাছ ধরার অভিযোগে দুইজনকে এক হাজার টাকা জরিমানা ও সরকারি কাজে বাঁধা দেয়ায় একজনে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া জব্দ ৫শ’ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD