1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ঢাবি শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ১৭৭ পাঠক

সারাদেশের শারদীয় দুর্গোৎসবে সংঘটিত প্রতীমা ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার বিচার দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ‘মৌন প্রতিবাদ’ সমাবেশে এই দাবি জানান শিক্ষার্থীরা।
প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় শিক্ষার্থীরা পূজামণ্ডপে হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় পরিধান করেন।
প্রতিবাদে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এস এম রাকিব সিরাজী বলেন, প্রথমত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বঙালির চিরাচরিত অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করি ও লালন করি।
দ্বিতীয়ত স্বাধীন বাংলাদেশের সংবিধানে দেশের সব মানুষের ধর্মকে পালন করার যে স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা বাস্তবায়নের প্রত্যাশা করি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দূর্গা উৎসবে প্রতিমা ভাংচুর ও ধর্মকে অবমাননা করে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করেছে, তাদেরকে গ্রেফতার করে শাস্তির দাবী জানাই।’

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD