1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কুমিল্লার ঘটনায় দায়ীদের শিগগিরই গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৭৮ পাঠক

কুমিল্লায় পূজামণ্ডপে ঘটে যাওয়া ঘটনায় দায়ীদের খুবই শিগগিরই গ্রেফতার করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশা করছি খুব শিগগিরই তাদের (দায়ী) গ্রেফতার করতে পারব।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দুই-তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আসলে যারা করেছে তাদেরও চিহ্নিত করা হবে। এ বিষয়ে খুব শিগগির তিনি তথ্য জানাতে সক্ষম হবেন।
তিনি বলেন, ‌সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটা উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
কুমিল্লার ঘটনায় কয়জনকে চিহ্নিত করেছেন, সে বিষয়ে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ ঘটনার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। কিছুদিনের মধ্যে আমরা আরও ক্লিয়ার বলতে পারবো। কুমিল্লার ঘটনায় আমাদের তদন্তকারী কর্মকর্তা, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্টরা বিষয়টি খুব সিরিয়াসলি দেখছেন। আমরা একটি নির্ভুল তদন্তের মাধ্যমে শিগগিরই আপনাদের জানাবো বলে আশা করছি।
কুমিল্লার হামলার ঘটনার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে যে প্রাণহানির ঘটনা ঘটেছে তাতে দুঃখপ্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী মনে করেন সম্প্রীতি বিনষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এটি উদ্দেশ্যমূলকভাবে কারও ইন্ধনে করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD