জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশে ফিরেছেন।
রোববার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইতালির রোমে অনুষ্ঠিত ‘প্রি-কপ২৬ পার্লামেন্টারি মিটিং’ এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ‘থার্ড ইউরেশিয়ান উইমেন্স ফোরাম’-এ অংশগ্রহণ শেষে আজ রোবার সন্ধ্যায় দেশে ফিরেছেন স্পিকার।
স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আবিদা আনজুম মিতা এমপি এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপিও আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন।