1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

সাম্প্রদায়িক সহিংসতায় কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ১৬৭ পাঠক

দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তির আওতা আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যত দ্রুত সম্ভব তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করার আহ্বান জানিয়েছেন।
এদিকে কুমিল্লার ঘটনার জের ধরে দেশের অন্যান্য স্থানে পূজামণ্ডপ, মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এ পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এ সব ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন জায়গা থেকে ৪৫০ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও কিছু মামলা প্রক্রিয়াধীন। আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD