1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

‘বাইরের কারও কথায় কিছু যায়-আসে না’, মাশরাফি প্রসঙ্গে গিবসন

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২০৭ পাঠক

বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হারের পর থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। জয়ের মতো অবস্থায় থেকে ম্যাচ হেরে যাওয়ার জন্য অনেকে আঙুল তুলছেন অধিনায়ক মাহমুদউল্লাহর দিকে, মাঠে তার নানা সিদ্ধান্তের জন্য। দুটি কাচ ছেড়ে দেওয়া লিটন দাসকেও তোলা হচ্ছে কাঠগড়ায়।

মাশরাফি তার ব্যক্তিগত ফেইসবুক পাতায় দীর্ঘ লেখায় অধিনায়ক ও লিটনকে দায় দেওয়ার পাশাপাশি টেনে আনেন দলের সাপোর্ট স্টাফকেও। অধিনায়ক চাপে থাকার সময় প্রধান কোচ কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা, ফিল্ডিংয়ে টানা ব্যর্থতার পরও ফিল্ডিং কোচ কিভাবে টিকে থাকেন, মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা টিম ম্যানেজমেন্টকে পাশে পায় কিনা, এসব প্রশ্ন তুলে ধরেন মাশরাফি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এটি নিয়েই জিজ্ঞাসা করা হয় গিবসনকে। বোলিং কোচ স্রেফ উড়িয়ে দিলেন এই প্রসঙ্গ।

“এটা নিয়ে আমার একদমই ভাবনা নেই। আমাদের বৃত্তের বাইরে কে কী বলল, তা নিয়ে কোনো আগ্রহ বা ভাবনা নেই। কোচিং গ্রুপ হিসেবে আমরা কী করছি, তা আমাদের জানা আছে। তো, দলের বাইরের কে কী বলছে, সেসবে কিছু যায়-আসে না।”

লিটনের ক্যাচ ছাড়ার প্রসঙ্গে গিবসন টেনে আনলেন সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনাকে।

“আমাদের দলের বাইরে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কিছু, এখানে কে কী বলছে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। দলের ভেতরে বা আশেপাশে যা বলা হচ্ছে, সেটিই কেবল আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নিশ্চিতভাবেই আমাদের দলে ম্যাচ হারার জন্য একজনকে দায় দেওয়া হচ্ছে না। বরং ওকে সমর্থন দিচ্ছি।”

বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর পরের দুই ম্যাচ জিতে বাংলাদেশ সুপার টুয়েলভ নিশ্চিত করে গ্রুপে দ্বিতীয় হয়ে। এরপর মূল লড়াইয়ের মঞ্চে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওই হার।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD