1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

শিগগিরই সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ১৮২ পাঠক

তি সাম্প্রদায়িক সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ –সংলাপ’ এ তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এ পর্যন্ত ১০ মামলা হয়েছে। রংপুর ও নোয়াখালীর ঘটনার বিষয়ে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে ইন্দনদাতাদের নাম বলেছে গ্রেপ্তাররা। শিগগিরই সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে।
তিনি বলেন, জাতির জনক অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তিনি বলে গেছেন এদেশ সবার, এদেশে ধর্ম নিয়ে বৈষম্য হবে না। এদেশ হবে ধর্ম নিরপেক্ষ। আমরা সে আদর্শই ধারণ করে চলেছি।
আসাদুজ্জামান খান বলেন, আমি দেখেছি হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে যার যার ধর্ম পালন করে আসছেন। কিন্তু ইদানিং দেখি
পূজামণ্ডপে সহিংসতা হচ্ছে। পূজামণ্ডপে কে বা কারা কোরআন শরীফ রেখে দিয়ে একটা উত্তেজনার সৃষ্টি করেছে।
তিনি বলেন, আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে কোরআন শরীফ রেখে দিয়েছে কোনো এক জায়গা থেকে এসেছে। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমাদের পুলিশের সকল পর্যায়ের টিম সেখানে পাঠিয়েছিলাম, যাতে প্রকৃত ঘটনা উদঘাটন হয়। আমরা দেখলাম একটা মসজিদের পাশে একটা পুকুর ছিল, পুকুরে মাছ চাষ হতো, পুকুরের মাছচাষি মসজিদের বারান্দায় একটা ক্যামেরা বসিয়েছে।
যেখানে পরিষ্কার দেখা গেছে কেউ মসজিদ থেকে কোরআন নিয়ে হনুমানের গদার স্থানে কোরআন রেখে গদা নিয়ে বেড়িয়ে চলে এলেন।
মন্ত্রী বলেন, যখন এ ঘটনা সামনে চলে এলো তখন তিনি পালিয়ে বেড়াচ্ছিল। আমরা তাকে গ্রেপ্তার করেছি, তার নাম প্রকাশ করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সহিংসতা সুপরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে একটি মহল।
সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
এসময় সংগঠনের যুগ্ম সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক মো. শফিইল্লাহ সুমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল, শাহজাহান মোল্লা, হাসিফ মাহমুদ শাহ, শাহাদাত হোসেন রাকিব উপস্থিত ছিলেন।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD