ঢাকা ১১:৪৭ পিএম, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে আসছে ভারত

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৫৮:৫২ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ভারত জাতীয় ফুটবল দল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে নেই দীর্ঘদিনের মুখচ্ছবি সুনীল ছেত্রী। বুধবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) নিশ্চিত করেছে কোচ খালিদ জামিলের বাছাই করা ২৩ জনের তালিকায় জায়গা হয়নি এই অভিজ্ঞ ফরোয়ার্ডের।

আগামী ১৮ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। এই ম্যাচকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে আলোচনার ঝড় চলছে। তবে পরিসংখ্যান বলে ভারতের জন্য ম্যাচটির ফলাফল খুব বেশি কিছু বদলাবে না। আগের চার ম্যাচে দুই ড্র আর দুটি হার তাদের শেষ স্থানে ঠেলে দিয়েছে ‘সি’ গ্রুপে। মাত্র ২ পয়েন্ট নিয়ে ভারত এখন গ্রুপের তলানিতে। সমান পয়েন্টে বাংলাদেশ তৃতীয় অবস্থানে। অন্যদিকে হংকং ও সিঙ্গাপুর ৮ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে মূলপর্বের পথে।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। তিন দিন প্রস্তুতির পর ১৫ নভেম্বর তারা ঢাকায় পৌঁছাবে।

৪১ বছরের ছেত্রীর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নতুন নয়। বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে তিনি আবারও আন্তর্জাতিক মঞ্চে ফেরার আশা জাগালেও নতুন কোচ খালিদ জামিল ভরসা রেখেছেন যুবাদের ওপর। মাত্র কয়েক মাস আগে দায়িত্ব নেওয়া জামিল ছেত্রীকে সিএএফএ নেশনস কাপেও বিবেচনায় নেননি।

এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। ভারতীয় গণমাধ্যম মনে করছে, বিশেষ কোনো পরিস্থিতি না হলে জাতীয় দলে ছেত্রীকে আর দেখা নাও যেতে পারে। তার পরিবর্তে জায়গা পেয়েছেন তরুণ নামগুলো। অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া মোহাম্মদ সানানও আছে সম্ভাব্য ফরোয়ার্ডদের তালিকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেত্রীকে ছাড়াই বাংলাদেশে আসছে ভারত

প্রকাশকাল ০৪:৫৮:৫২ এএম, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫