সোমবার (১০ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কমিশনে যেসব বিষয়ে একমত হয়েছে তা অস্বীকার করছে বিএনপি: সরোয়ার তুষার
সবুজবাংলা টিভি ডটকম-
- প্রকাশকাল ০৪:৩০:৩৯ এএম, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৬ পাঠক
তুষার বলেন, আমরা অবাক হয়ে দেখেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ গণভোট বোঝে না। আমার ধারণা বিএনপির স্মৃতিভ্রম হয়েছে। এই দল গঠন করার প্রক্রিয়ায় গণভোট ওতপ্রোতভাবে জড়িত।
তুষার সরোয়ার আরও বলেন, ৩১ দফায় তারা যা বলেছেন, তাও এখন তারা মানছেন না। ৩১ দফায় আলাপ-আলোচনার কথা আছে, উচ্চকক্ষের কথা আছে। আপনারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য যেকোনো আলোচনা বিষ মনে হয়, বিএনপির এই পরিস্থিতি। মনোনয়নকে কেন্দ্র করে তারা সারা দেশে একটি সহিংস পরিস্থিতি তৈরি করেছেন। ইসিকে দেওয়া গোয়েন্দা রিপোর্টে দেখা যাচ্ছে, দেশে ৬৭ শতাংশ নির্বাচনী কেন্দ্র ঝুঁকিপূর্ণ। প্রধান উপদেষ্টা বলছেন, শ্রেষ্ঠ নির্বাচন করবেন। শ্রেষ্ঠ নির্বাচন করার প্রয়োজন নেই। সুষ্ঠু নির্বাচন করুন। তার কোনো লক্ষণ দেখছি না।


























