ঢাকা ১২:১৫ এএম, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

সবুজবাংলা টিভি ডটকম-
  • প্রকাশকাল ০৪:৩৮:১৮ এএম, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১০ পাঠক
সবুজবাংলা টিভি এর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ভারতের দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন ও আরও ২৪ জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে পার্ক করা একটি গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায়।

দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) বলছে, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

দিল্লি পুলিশ জানায়, এটি ছিল একটি শক্তিশালী বিস্ফোরণ। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে, যেখানে সারাবছরই পর্যটকদের ভিড় থাকে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল, ফরেনসিক বিশেষজ্ঞ ও গোয়েন্দা কর্মকর্তারা পৌঁছেছেন।

দিল্লির ঐতিহাসিক লালকেল্লা যা লাল কিল্লা নামেও পরিচিত, জাতীয় রাজধানীর জনাকীর্ণ পুরাতন দিল্লি এলাকায় অবস্থিত। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

প্রকাশকাল ০৪:৩৮:১৮ এএম, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫