1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ পাঠক
গাজায় নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর হলেও থামছে না ইসরায়েলি হামলা। অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন এলাকায় স্থল, নৌ ও আকাশপথে টানা আক্রমণে বাড়ছে হতাহতের সংখ্যা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭০ হাজার ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ আগে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েলি বাহিনী বেসামরিক এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। বহু হামলাই হচ্ছে যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে।

শনিবার সকালে খান ইউনিসের পূর্বাঞ্চল বানি সুফাইলায় আল-ফারাবি স্কুলের কাছে ড্রোন হামলায় দুই শিশু—জুমা ও ফাদি তামের আবু আসসি নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্যবস্তু ছিল ইয়েলো লাইনের বাইরে থাকা এলাকা।

এদিন আল-কারারা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গোলাবর্ষণ ও বিমান হামলায় আহত হন আরও অন্তত তিনজন। পাশাপাশি গাজা সিটির পূর্বাঞ্চল তুফাহ এলাকায়ও বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের পূর্ব অংশেও নতুন হামলার ঘটনা ঘটেছে।

এর আগের দিন বানি সুফাইলায় ইয়েলো লাইনের বাইরে চালানো আরেক ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে নাসের মেডিকেল কমপ্লেক্স কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের মতে, যুদ্ধবিরতিকে কার্যত উপেক্ষা করেই এসব অভিযান চালাচ্ছে ইসরায়েল।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD