খুলনায় দুর্বৃত্তরা সম্ম্রাট কাজী (২৬) নামে এক ব্যক্তিকে গুলি করেছেন। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে মহানগরীর জিন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সম্ম্রাটকে স্থানীয়রা শিপইয়ার্ডে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, সম্ম্রাট জিন্নাপাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় মটরসাইকেলে আসা তিনজন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিটি তার হাতে লাগে।
ওসি জানান, সম্ম্রাট শিপইয়ার্ডে পিওনের পদের চাকুরি করতেন এবং তিনি ওই এলাকার বাসিন্দা, কাজী আজিজুর রহমানের ছেলে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।