1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২ টাকা

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ পাঠক
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেন ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা নির্ধারণ/সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন মূল্য সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD