1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

কিছু মানুষের জন্ম আর মৃত্যুই হয় ফেসবুকে: আসিফ আকবর

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ পাঠক
বিসিবিতে পরিচালক হিসেবে যুক্ত হবার পর জনপ্রিয় গায়ক আসিফ আকবরকে নিয়ে অনেকে সমালোচনায় মুখর হয়েছেন। তাদের কেউ কেউ বলেছেন, গানের মানুষ কেন ক্রিকেটের অঙ্গনে থাকবেন?

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, আর কাউকে নিয়ে কখনো সমালোচনা হয় না। শুধু আমাকে নিয়েই অনেকে কথা বলতে পছন্দ করে। হয়তো তাদের কাছে আমি সবার থেকে আলাদা। কিছু মানুষের জন্ম আর মৃত্যুই হয় ফেসবুকে। একবার বলবে খেলা পারি না, আরেকবার বলবে গান পারি না, কথা বলতে পারি না। ওসব সমালোচনাকারীরা যে কি পারে, এই টেস্ট কে করবে?

জনপ্রিয় পডকাস্টের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর একটি পর্বে অতিথি হয়ে সেখানেই কথাগুলো বলেছেন বাংলা গানের যুবরাজ। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে পর্বটি।

এই পর্বে আসিফ আকবর আরও বলেন, আমি বিশ্বাস করি, মানুষ কি বলবে এটা মুখ্য বিষয় না। তুমি কি পদচিহ্ন দুনিয়াতে রেখে যাচ্ছ, তুমি কি কাজ করেছ, সেটিই মৃত্যুর পর আলোচনা হবে। আমি আমার মত করে মানুষের জন্য কাজ করে যেতে চাই, আর কিছু না।

দীর্ঘ সাড়ে চার বছর পাসপোর্ট ছিল না বাংলা আসিফ আকবরের কাছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সে সময় নিজেকে ফিলিস্তিনীদের মত মনে হতো।

দেশের জনপ্রিয় পডকাস্টের মধ্যে অন্যতম ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত এই পডকাস্টের প্রথম সিজন ছিল বেশ আলোচিত। বিভিন্ন পর্বে অতিথি হয়ে এসেছিলেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন থেকে শুরু করে জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, আদিল হোসেন নোবেল, জয়া আহসান, ড. রাফিয়াত রশিদ মিথিলা, মেহজাবীন চৌধুরী, পরীমণি, তৌসিফ মাহবুব, সাবিলা নূর, সাফা কবির ও সাদিয়া আয়মান।

শনিবার (৬ ডিসেম্বর) থেকে আবারো রুম্মান রশীদ খানের সঞ্চালনায় শুরু হতে যাচ্ছে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ সিজন টু। এখন থেকে প্রতি শনিবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাতে প্রচার হবে এই পডকাস্ট। দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হয়েছেন আসিফ আকবর।

জানা গেছে, এই পর্বে আসিফ আকবর রাখঢাক না করে তার স্বভাব সুলভ ভঙ্গিতে মনের বলা-না বলা আরও অনেক কথাই শেয়ার করেছেন। একবার একজন তার হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন। সেই কারণটিও পডকাস্টে বিষদভাবে বলেছেন আসিফ আকবর।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD