1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

নারকেল তেলের সঙ্গে যে সবজির রস মেশালে কমবে চুল পড়া

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩২ পাঠক
নারকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করলে চুল দ্রুত বাড়বে, সামাজিক মাধ্যমে ভাইরাল এই কৌশল নিয়ে কৌতূহল কম নয়। কিন্তু এর পেছনের বিজ্ঞান সত্য কী? বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে ব্যবহার করা হলে এই ঘরোয়া উপাদান দুইটি চুলের বৃদ্ধি বাড়াতে ও চুল পড়া কমাতে সাহায্য করতে পারে।

পেঁয়াজের রসে থাকে প্রচুর সালফার, যা চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। অন্যদিকে নারকেল তেল সহজে স্ক্যাল্পে প্রবেশ করে চুলকে ভেতর থেকে পুষ্টি ও আর্দ্রতা দেয়।
দুটি উপাদানেরই অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ আছে, যা মাথার ত্বককে সুস্থ রাখে।

প্রথমে ২ টেবিল চামচ পেঁয়াজের রস ও ২ টেবিল চামচ নারকেল তেল নিন। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার, রোজমেরি বা টি-ট্রি অয়েল যোগ করতে পারেন। তারপর আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

বিকল্পভাবে, নারকেল তেল ও পেঁয়াজের রস সামান্য গরম করে একটি বিশেষ তেল তৈরি করা যায়, যা ৩ সপ্তাহ পর্যন্ত ব্যবহারযোগ্য।

প্রথমবার প্রয়োগের আগে স্ক্যাল্পের একটি ছোট অংশে লাগিয়ে ৩০ মিনিট পর্যবেক্ষণ করুন। চুলকানি, লালভাব বা ফোলাভাব দেখা দিলে এটি ব্যবহার করবেন না। আপনার যদি একজিমা, সোরিয়াসিস বা স্ক্যাল্প অ্যাকনে থাকে, তবে এই প্রতিকার এড়িয়ে চলাই ভালো।

এই মিশ্রণ লাগালেই যে সঙ্গে সঙ্গে চুল লম্বা হয়ে যাবে, এমন নয়। নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাতে ১-২ মাস সময় লাগতে পারে। তাই ধৈর্যের সঙ্গে ব্যবহার করতে হবে

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD