1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

নির্বাচন কমিশনকে সহায়তার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অবহিত করলো জাতিসংঘ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১ পাঠক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একটি ব্রিফিং আয়োজন করে বাংলাদেশের জাতিসংঘ অফিস।

ঢাকার জাতিসংঘ অফিস জানায়, ব্রিফিংয়ে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কী ধরনের কারিগরি সহায়তা প্রদান করা হবে—তার একটি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। পরবর্তী সময়ে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ব্রিফিং শেষ হয়।

ব্যালট প্রকল্পের মাধ্যমে জাতিসংঘ নির্বাচন কমিশনকে কার্যকরী সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার ও নাগরিক শিক্ষা কার্যক্রমে সহায়তা, প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি ও তথ্যের সঠিকতা নিশ্চিত করতে সহযোগিতা করছে।

এই সহায়তা জাতিসংঘের মূল নীতিমালার ভিত্তিতে প্রদান করা হয়। যার মধ্যে রয়েছে জাতীয় সার্বভৌমত্ব ও মালিকানা, মানবাধিকার সুরক্ষা, এবং পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার।

২০২৫ সালের মে মাসে শুরু হওয়া ব্যালট প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে নিবন্ধিত ১২ কোটি ভোটারের পাশাপাশি আরও প্রায় ৮০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে আছেন ৩৮ লাখ পুরুষ এবং ৪০ লক্ষাধিক নারী ভোটার।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD