শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কালীতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ভোরে মাছ কিনতে যাওয়ার সময় ব্যবসায়ী উৎপল সরকারকে ৩/৪ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা। উৎপল সরকারের সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ বিষয়ে সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এখনো পরিবারের তরফ থেকে অভিযোগ পাইনি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।