1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

শহীদ মিনারে কর্মচারীরা, ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২১ পাঠক
বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন গণকর্মচারীরা। তারা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাধিক কর্মচারী নেতারা এই দাবির কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বলেন, দীর্ঘ ১০ বছর পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে।

তিনি বলেন, আগামীতে বেতন হবে ৪ অনুপাত ১ এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা হতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী।

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD