1. shahinit.mail@gmail.com : admin :
  2. khandakarshahin@gmail.com : সবুজ বাংলা টিভি : সবুজ বাংলা টিভি
  3. wpapitest@config.com : wpapitest :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নোটিশ-
বাংলাদেশের প্রথম অনলাইন টিভি চ্যানেল সবুজবাংলা টিভি এর জেলা/উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে...

হবিগঞ্জে পটকা ফাটানোকে কেন্দ্র করে দুই দিনে তিন দফা সংঘর্ষ

সবুজ বাংলা টিভি
  • প্রকাশ কাল | শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ পাঠক
নারী উদ্যোক্তা মেলায় ঝগড়া ও পটকা ফাটানোর জেরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে দু’দল লোকের মধ্যে দুই দিনে তিন দফা সংঘর্ষ হয়েছে। পেট্রল বোমা নিক্ষেপসহ এসব ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী আটক করেছে চারজনকে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তৃতীয় দফা সংঘর্ষে এবি ব্যাংকের সামনে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে লাঠিচার্জ করে চারজনকে আটক করে।

কয়েকদিন ধরে শায়েস্তানগরের মহব্বত কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা চলছে। সন্ধ্যার পর তরুণদের ভিড়ে প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। বুধবার (৩ ডিসেম্বর) রাতে সেখানে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দু’দল তরুণের মধ্যে ঝগড়া হয়। পরে শায়েস্তানগরের কয়েকজন তরুণ মোহনপুরে গিয়ে পটকা ফাটালে মোহনপুরের তরুণরা প্রধান সড়কে গিয়ে হামলা চালায়। রাত ১২টা পর্যন্ত চলা সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন। সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আগের ঘটনার জেরে দুই এলাকার লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বিকেলের সংঘর্ষে জেকে অ্যান্ড এইচকে হাইস্কুলের পরীক্ষা শেষে বের হওয়া শিক্ষার্থীরা মাঝপথে বিপাকে পড়ে। শিক্ষকরা তাদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।

সংঘর্ষে আহতদের বেশির ভাগই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রথম দিনের সংঘর্ষে জেলা সদর হাসপাতালেও উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন বাংলানিউজে বলেন, “তৃতীয় দফা সংঘর্ষের সময় চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আমাদের সংবাদটি শেয়ার করুন..

এ পাতার আরও খবর

Sabuj Bangla Tv © All rights reserved- 2011| Developed By

Theme Customized BY WooHostBD