শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম কর্মদিবস শুরু করবেন প্রধানমন্ত্রী সরকার দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গড়বে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের দুটি শপথই নিলেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন বিএনপির মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা ৬০ কোটির জালিয়াতির অভিযোগের মাঝেই রহস্যময় পোস্ট শিল্পার ভাইরাল কার্ডে ফাঁস বিয়ের দিন? মুখ খুলছেন না রাশমিকা-বিজয় ধানুশের সঙ্গে বিয়ের গুজব, রসিকতায় মেতেছেন ম্রুণাল

নির্বাচন উপলক্ষে বাংলাদেশি কূটনীতিকদের দূতাবাস ত্যাগে বিধি নিষেধ

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিদেশের বাংলাদেশের সব দূতাবাসের প্রধানদের ওপরে মিশন ত্যাগ না করতে বিধি নিষেধ আরোপ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে অনুযায়ী মিশন প্রধানরা নির্বাচনের আগে পরে মিশন ত্যাগ করতে পারবেন না।

সূত্র জানায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন)  থেকে বিদেশে সব বাংলাদেশ মিশনে (অনারারি কনস্যুলেট ব্যতীত)
একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘মিশন প্রধান আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন  এবং গণভোটের পরিপ্রেক্ষিতে, সব রাষ্ট্রদূত/হাইকমিশনার/স্থায়ী প্রতিনিধিদের নির্বাচন এবং গণভোটের আগে এবং তার পরপরই তাদের মিশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, বিদেশে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে। এ ভোটগ্রহণ ও দেশে প্রেরণের লক্ষে এ নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।



Our Like Page